১. স্থায়ী মানবিক দান (বর্তমান পেজ): সম্পূর্ণ অফেরতযোগ্য সাদাকাহ / অনুদান যা খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণের পেছনে একবারে ব্যয় হয়ে যায়।
২. ফেরতযোগ্য কর্জে হাসানা মূলধন: ২ মাস, ৫ মাস বা নির্ধারিত মেয়াদের জন্য ধার দেওয়া মূলধন, যা অভাবী মানুষকে সুদমুক্ত ঋণ হিসেবে বিতরণ শেষে আপনাকে ১০০% ফেরত দেওয়া হয়।
স্বেচ্ছাপ্রণোদিত স্থায়ী মানবিক দান করুন
এই তহবিলে জমাকৃত সমস্ত দান সম্পূর্ণ অফেরতযোগ্য এবং তা সরাসরি কুড়িগ্রামের রৌমারীর খাদ্য, জরুরি চিকিৎসা, শীতবস্ত্র ও অসহায় পরিবারের পুনর্বাসনে ব্যয় হয়।
বিকাশ, নগদ ও অফিস যোগাযোগ
রৌমারী বাজার অফিসে সরাসরি নগদ জমা দিয়ে তাৎক্ষণিক রসিদ সংগ্রহ করতে পারেন। অথবা বিকাশ/নগদে সেন্ড মানি করে উপরে ফর্মটিতে তথ্য দিন।
১০ টাকা আসলো এবং ১০ টাকা গেল—প্রতিটি হিসাব উন্মুক্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়। স্থায়ী মানবিক অনুদান (তহবিল ক) এবং কর্জে হাসানা (তহবিল খ) আলাদা আলাদা ব্যাংক ও লেজার হিসাবে পরিচালিত হয়।
